ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইমরানের ‘আরেকটা নতুন অধ্যায় শুরু’


September 2, 2026 2:25 am
Link Copied!


২০০৮ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পথ চলা শুরু করেন জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান। সে বছরের আজকের দিনেই (১ সেপ্টেম্বর) সেরাকণ্ঠে প্রথম রানারআপের পুরস্কার নিয়েছিলেন তিনি। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তারকা তার সংগীত জীবনের দেড় যুগ পূর্তির কথা জানান। 

একইসঙ্গে গান নিয়ে আগামী জীবনটাও কাটিয়ে দিতে চান জানিয়ে পোস্টে তিনি বলেন, ‘১৮ বছর শেষ নয়, এটা শুধু আরেকটা নতুন অধ্যায়ের শুরু। যতদিন কণ্ঠে গান থাকবে, ততদিন গান করে যেতে চাই। আর আপনাদের ভালোবাসা নিয়েই পথটা পাড়ি দিতে চাই।’

১৮ বছর আগের দিনটিকে স্মরণ করে ইমরান বলেন, ‘সে দিনের সেই ছোট্ট স্বপ্নটা আজ ১৮ বছরের এক বিশাল যাত্রা। এই ১৮ বছরে পেয়েছি অসংখ্য গান, মঞ্চ, সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা, অভিমান আর হাজারো স্মৃতি। কিন্তু সবচেয়ে বড় পাওয়া, আপনাদের ভালোবাসা।’

শ্রোতা-ভক্তদের উদ্দেশে ইমরান বলেন, ‘আমি জানি না এই দীর্ঘ সময়ে কতটা ভালো গান আপনাদের দিতে পেরেছি। তবে প্রতিটা গান, প্রতিটা সুর, প্রতিটা মঞ্চ, আমি সব সময় হৃদয় দিয়ে করেছি। যারা আমার গান শুনেছেন, গেয়েছেন, শেয়ার করেছেন, ভালোবেসেছেন, পাশে থেকেছেন, এমনকি সমালোচনা করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা।’

বর্তমানে ইমরান আমেরিকা ট্যুরে রয়েছেন। সেখানে একের বিভিন্ন শহরে কনসার্ট করছেন। তার এই মিউজিক্যাল ট্যুর চলবে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html