ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দর্শনীয় গোল করলেন মেসি


September 13, 2026 11:30 am
Link Copied!


ইন্টার মায়ামির জার্সিতে জাদু দেখালেন লিওনেল মেসি। করলেন দারুণ গোল। তবুও মেজর লিগ সকারে (এমএলএস) রবিবার সকালের ম্যাচে ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দলের হয়ে একমাত্র গোল করেন মেসি। অন্যটি ছিল আত্মঘাতী। বিপরীতে ন্যাশভিলের দুটি গোলই করেন স্যাম সারিজ।

এই ড্রয়ের ফলে ন্যাশভিলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করলো মায়ামি। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো ন্যাশভিল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মায়ামি।

দুই শীর্ষ দলের লড়াইয়ে দাপট ছিল মায়ামিরই। ম্যাচের প্রায় ৬০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে। 

ম্যাচের চতুর্থ মিনিটেই ন্যাশভিলকে লিড এনে দেন সারিজ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ম্যাচের ১৯ মিনিটে মেসির নেওয়া কর্নার কিক ক্লিয়ার করার চেষ্টায় উল্টো নিজেদের জালে পাঠান রিড বেকার-হুইটিং।

প্রথমার্ধে আর গোল হয়নি। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে বাম পায়ের চমৎকার বাঁকানো শটে ন্যাশভিলের গোলরক্ষককে বোকা বানান আটবারের ব্যালন ডি অর জয়ী তারকা। চলতি লিগে এটি তার ১৯তম গোল। আর মায়ামির জার্সিতে সব মিলিয়ে হলো ৯৯ গোল।

মেসির গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জেতা হয়নি মায়ামির। ম্যাচের অতিরিক্ত সময়ে ফের মায়ামির জালে বল পাঠান সারিজ। ফিরে আসে সমতা। শেষ বাঁশি বাজার আগে দে পলের একটি শট প্রতিহত হয় পোস্টে। তাই আর জয় পাওয়া হয়নি মায়ামির।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html