ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর


September 3, 2026 3:05 am
Link Copied!


বাস্তব প্রেক্ষাপট ও সামাজিক দৃষ্টিভঙ্গির সঙ্গে ‘পদ্মাবত’ সিনেমার দৃশ্যের তুলনা টেনে ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনার পর অবশ্য স্বরা দাবি করেছেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘পদ্মাবত’ প্রসঙ্গ টেনে স্বরা ভাস্কর বলেন, ‘ঈশ্বর না করুন, আমি যদি কখনও ধর্ষণের শিকার হই, তাহলে কি ‘পদ্মাবত’ সিনেমার জওহর প্রথার মতো আমাকেও কাপুরুষের মতো নিজের সম্মান বাঁচাতে আত্মহননের পথ বেছে নিতে হবে? আপনারা কি আমাদের সমাজকে এটাই বলতে চান? যেখানে ধর্ষণ মহামারির মতো আকার নিচ্ছে। আপনারা কি ধর্ষণের শিকার নারীদের এটাই বলতে চান যে, তারা বেঁচে থাকার যোগ্য নয়? আত্মহত্যাই সব সমস্যার সমাধান? ধর্ষণ মানেই একজন নারীর জীবন শেষ?’

প্রসঙ্গত, জওহর ব্রত বা জওহর প্রথা মধ্যযুগের ভারতে রাজপুত সমাজে প্রচলিত একটি ঐতিহাসিক আত্মহনন প্রথা। যুদ্ধে পুরুষদের পরাজয় বা মৃত্যু নিশ্চিত জেনে রাজপরিবার ও রাজপুত নারীরা শত্রুর হাতে অপমান, দাসত্ব ও লাঞ্ছনা এড়াতে স্বেচ্ছায় জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে আত্মহননের পথ বেছে নিতেন।

এমন মন্তব্যের পরই বিতর্কের কেন্দ্রে চলে আসেন স্বরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কটাক্ষ শুরু হয়। একপর্যায়ে এ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

এক ভিডিও বার্তায় স্বরা ভাস্কর বলেন, ‘আমার যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে! এটা অত্যন্ত লজ্জাজনক যে, সাধারণ মানুষকে উসকে দেওয়ার জন্য বারবার মিথ্যে অভিযোগ তুলছে সংবাদমাধ্যমগুলো। আপনারা যদি গালিগালাজ করতে চান, তবে সেটা করুন—কিন্তু আমার প্রকৃত বক্তব্যের ভিত্তিতেই তা করুন! ধর্ষণের পরেও একজন নারীর বেঁচে থাকার অধিকার রয়েছে। এটাই বলতে চেয়েছি। শুনুন এবং শেয়ার করুন।’

এদিকে জওহর প্রথা নিয়ে স্বরা ভাস্করের মন্তব্যে আপত্তি তুলেছেন কর্নি সেনার মহিলা শাখার প্রধান কীর্তি রাঠোর। অভিনেত্রীকে ‘ভাষা ঠিক করার’ পরামর্শ দিয়েছেন তিনি।

কীর্তির কথায়, ‘ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতেই জওহর প্রথাকে বোঝা উচিত। তাই নারীদের আত্মত্যাগ নিয়ে কোনোরকম অবমাননাকর মন্তব্যই আমাদের সংগঠন মেনে নেবে না। অভিনেত্রীর উচিত নিজের ভাষা শুধরে নেওয়া।’

অতীতে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে কর্নি সেনার হুমকির মুখে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার এই সংগঠনই ‘পদ্মাবত’ সিনেমা নিয়ে মন্তব্যের জেরে স্বরা ভাস্করকে কটাক্ষ করল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html