ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার


September 3, 2026 10:50 pm
Link Copied!


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি কওমি মাদ্রাসার ছাত্রকে (১৭) ধর্ষণের অভিযোগে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে রফিকুল ইসলাম (২৮) নামের ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগীর মায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রফিকুলের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বরুনদা গ্রামে। তিনি মুসলিমনগরের তাহসিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ জানায়, বুধবার বিকালে মুসলিমনগর থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মাদ্রাসার এক শিক্ষক ১৭ বছরের এক ছাত্রকে ধর্ষণ করেছেন। এ অভিযোগে স্থানীয় লোকজন শিক্ষককে মারধর করে আটকে রেখেছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফতুল্লা থানাকে বলা হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

মামলার এজাহারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‌‘এজাহারে মাদ্রাসার ছাত্রটিকে এর আগেও যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে তাকে মাদ্রাসার শৌচাগারে আটকে রেখে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করা হয়। এরপর ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা বাড়িতে নিয়ে যান। সে তার মাকে যৌন নির্যাতনের কথা জানায়। গ্রেফতারের পর অভিযুক্ত শিক্ষককে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, ‘আগামী শনিবার ভুক্তভোগী ছাত্রকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html