ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খুলনা সিটি মেডিক্যাল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধারকাজ চলমান

UttorbongoBD
June 12, 2026 12:35 am
Link Copied!


খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরো ভবন এখনও ধোঁয়াচ্ছন্ন রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ করছেন। বাইরে রোগীর স্বজনদের জটলা ও হাহাকার চলছে। অনেকে নিজ নিজ রোগীর সন্ধান করছেন।

খুলনা ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, ‌‘১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত ১২টা পর্যন্ত কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলমান রয়েছে।’ 

এক রোগীর স্বজন মেহেদী হাসান বলেন, ‘হাসপাতালে আগুন লাগায় ভেতরে শত শত রোগী ও তাদের স্বজনরা আটকা পড়েছেন। আগুন নিভে গেলেও পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। আমার মা ভর্তি আছে ১০ তলায় সিসিইউতে। কোনও খবর পাচ্ছি না। কী অবস্থা জানি না।’

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে হাসপাতালের ভবনে আগুন লাগে। আগুনের ধোঁয়া গোটা ভবনে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। অনেকে নিচে নেমে আসেন। আর অনেকে ভবনের ওপরের দিকে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু রাত ১২টায় ভবনের বিভিন্ন পথ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন উদ্ধারকাজ চলছে।’

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html