ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে


September 4, 2026 11:20 pm
Link Copied!


ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখন পর্যন্ত কোনও তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণের বিষয়ে আমার কাছে শেয়ার করার মতো কোনও তথ্য নেই।

সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন, তারেক রহমানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে কি না এবং তিনি না গেলে বাংলাদেশ কাকে প্রতিনিধি হিসেবে পাঠাবে, এ বিষয়ে ঢাকা নয়াদিল্লিকে কিছু জানিয়েছে কি না।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় সংবাদমাধ্যমে সাম্প্রতিক দেওয়া সাক্ষাৎকার নিয়ে জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানালো। ঢাকা এর আগে জানিয়েছিল, উচ্চপর্যায়ের সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বেইজিং তার অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html