ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ছায়ানটে মিতা হককে স্মরণ


September 5, 2026 10:35 pm
Link Copied!


ররবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের জন্মদিনকে উপলক্ষ করে আয়োজন করা হয়েছে স্মরণ অনুষ্ঠান ‘যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে’। শিল্পীর পরিবার, প্রিয়জন ও শিক্ষার্থীরা এটি  আয়োজনে করে। শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ছায়ানটে এটির আয়োজন করা হয়।

এই আয়োজনে অতিথিদের স্মৃতিচারণে ‘মিতা হকের রবীন্দ্রসংগীতচর্চা, সাংগঠনিক ভূমিকা, স্বদেশচেতনা, শিক্ষকতা এবং মানুষের প্রতি তার গভীর ভালোবাসার কথা উঠে আসে। একসময় ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

মিতা হকের জন্ম ১৯৬২ সালের সেপ্টেম্বরে ঢাকায়। তার স্বামী প্রয়াত অভিনেতা খালেদ খান যুবরাজ।

১৯৯০ সালে প্রকাশিত হয় মিতা হকের প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আমার মন মানে না’। এটির সংগীতায়োজনে ছিলেন সুজেয় শ্যাম।

এছাড়া প্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন মিতা হক। তার এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে।

তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। ২০২১ সালের ১১ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html