ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’


September 12, 2026 1:20 pm
Link Copied!


আধ্যাত্মিক গুরু নিম কারোলি বাবাকে কেন্দ্র করে নির্মিত ভক্তিমূলক চলচ্চিত্র ‘হনুমান আংশ’ বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। মাত্র ২ কোটি বাজেটে নির্মিত ও খুব বেশি প্রচার না পাওয়া ছবিটি এখন রীতিমতো ইতিহাস তৈরি করেছে।

সবচেয়ে অবাক করার বিষয়, ছবিটি মুক্তির প্রথম দিকে খুবই ধীরগতিতে চলছিল। প্রথম দিনে আয় হয়েছিল মাত্র ১০ লাখ, আর দুই সপ্তাহ শেষে আয় ছিল মাত্র ১ দশমিক ৪৮ কোটি রুপি।

কিন্তু দর্শকদের মুখে-মুখে প্রশংসা ছড়িয়ে পড়ার পর ছবিটির ব্যবসা হঠাৎ করে বেড়ে যায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সপ্তাহে দুর্দান্ত ব্যবসা করে ‘হনুমান আংশ’ । শুধু চতুর্থ সপ্তাহেই আয় করে ৬১ কোটি এবং পঞ্চম সপ্তাহে প্রায় ৯০ কোটি রুপি।

মুক্তির ৩৬তম দিনে (১১ সেপ্টেম্বর) শুক্রবার ছবিটি ১০ দশমিক ৫০ কোটি নেট আয় করে। এর ফলে সিনেমাটি প্রথমবারের মতো ভারতীয় বক্স অফিসে ১ নম্বরে উঠে আসে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ‘হনুমান আংশ’ নতুন মুক্তিপ্রাপ্ত ‘মির্জাপুর দ্য মুভি’কেও পেছনে ফেলে দেয়। ওই দিন ‘মির্জাপুর দ্য মুভি’আয় করে ৯ দশমিক ৫০ কোটি।

অন্যদিকে অক্ষয় কুমার ও সাইফ আলির ‘হাইওয়ান’ প্রথম দিনে মাত্র ৩ কোটি আয় করে—ফলে সেটিও‘হনুমান আংশ’এর চেয়ে পিছিয়ে পড়ে।

এই সাফল্যের মাধ্যমে ‘হনুমান আংশ’হয়ে উঠেছে ২০০ কোটি ক্লাবে প্রবেশ করা সবচেয়ে কম বাজেটের ভারতীয় সিনেমা।

ছবিটির গল্প একজন শোকাহত তরুণকে নিয়ে, যে ঈশ্বরের সন্ধানে উত্তর ভারতে আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পরিণত হয় শ্রদ্ধেয় সাধুতে। এটি সত্যিই ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিশ্বাস্য সাকসেস স্টোরি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html