ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের


September 5, 2026 10:55 pm
Link Copied!


কিছু খারাপ লোকের খারাপ কথা ও কাজে প্রধানমন্ত্রীর ভালো কাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

মির্জা বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক। তবে তাকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ অসুস্থতার পর প্রথমবারের মতো দলীয় কর্মসূচিতে যোগ দেন মির্জা আব্বাস।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, আজ একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই—বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সবসময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না।

এ সময় কখনও একাকী জিজ্ঞেস করা হলে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে আরও বিস্তারিত বলবেন বলেও জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, ইতোমধ্যে বহু প্রশংসার কাজ আপনি করেছেন। কিন্তু বাস্তব কথা হলো—আপনার সব ভালো ভালো কাজ কিছু খারাপ লোকের খারাপ কথায়, খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনার লক্ষ্য রাখা উচিত।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এই দলকে আমি অনেক ভালোবাসি। প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৮ বছরে অনেক কিছু মিস করেছি, কিন্তু কখনও এই অনুষ্ঠান মিস করিনি। সেই জায়গা থেকেই আজও এভাবে এখানে আসা।

এ সময় নেতাকর্মীদের সঠিক তথ্য প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার পাশাপাশি দলের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html