ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী


September 12, 2026 1:40 pm
Link Copied!


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের সামাজিক মর্যাদা ও আইনি অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। এখন দেশে নুসরাত-তনু হত্যার মতো কোনও ঘটনা নেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছেন। আর তার সন্তান তারেক রহমান স্নাতক পর্যন্ত তা কার্যকর করার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, সমাজ থেকে সব ধরনের অপকর্ম মুছে দেবে বিএনপি সরকার।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে রাজপথে জাতীয়তাবাদী মহিলা দলের গৌরবজনক ভূমিকা ছিল। আফরোজা আব্বাস ও সুলতানা আহমাদসহ অনেক নেত্রী বারবার কারা নির্যাতিত হয়েছে। অনেক নারী হত্যা ধর্ষণের শিকার হয়েছে। তবে এখন সে ধরনের পরিস্থিতি নেই। সমাজে নুসরাত-তনু হত্যার মতো কোনও ঘটনা নেই এখন। এটিই বর্তমান সরকারের সফলতা। তাই আগামী দিনে সরকারের কর্মকাণ্ড সফল করতে মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমাদ, হেলেন জেরিন খান ও শাম্মী আক্তারসহ কেন্দ্রীয় ও মহানগর নেত্রীরা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html