ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ


September 6, 2026 11:05 am
Link Copied!


প্রয়াত অভিনেতা সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী রবিবার (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার হঠাৎ মৃত্যুর খবর সে সময় যেন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল।

সালমানের মৃত্যুকে প্রথমে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও, পরবর্তী সময়ে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য। এখন পর্যন্ত এটি নিয়ে নানা বিতর্ক, তদন্ত ও আইনি লড়াই চলেছে।

এদিকে মৃত্যুর তিন দশকেও কমেনি এই নায়কের জনপ্রিয়তা। নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছেন আইডল। ঢালিউড কিং শাকিব খানসহ আরও অনেকে সালমান শাহকে দেখেই সিনেমায় আগ্রহী হন বলে বিভিন্ন সময় জানান।

সালমানের স্টাইল, মাথায় ব্যান্ডেনা, চোখে সানগ্লাস, বাইক, কালো ঘন চুল আর মায়াবী হাসি– অল্প সময়ে তার সরলতা ও তারুণ্যময় উপস্থিতিই বানিয়েছে অমর নায়ক।

সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি জন্মেছিলেন ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর, সিলেটে।

১৯৯৩ সালে সিনেমায় তার অভিষেক ঘটে। মাত্র চার বছর সময়ের মধ্যে (১৯৯৩-১৯৯৬) ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে এক অনন্য ইতিহাস গড়েছিলেন তিনি। বাংলা সিনেমায় এক নতুন যুগের সূচনা হয়েছিল তার হাত ধরেই।

‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’ ‘আনন্দ অশ্রু’সহ একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন সালমান শাহ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html