ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ


September 7, 2026 3:55 am
Link Copied!


১৭৯৮ সালে থমাস রুল কর্তৃক প্রতিষ্ঠিত রুলস লন্ডনের সবচেয়ে পুরনো রেস্তোরাঁ হিসেবে স্বীকৃত। ২২৮ বছরের ইতিহাসজুড়ে সাহিত্যিক চার্লস ডিকেন্স থেকে শুরু করে আধুনিক পপ কুইন ম্যাডোনা থেকে বিশ্বখ্যাত অসংখ্য ব্যক্তিত্বকে আতিথেয়তার জোগান দিয়েছে ঐতিহাসিক এই রেস্তোরাঁ। 

লন্ডনের কভেন্ট গার্ডেনে অবস্থিত এই রেস্তোরাঁটির বাইরে রয়েছে উজ্জ্বল লাল পতাকা ও সোনালি নকশার শেড। আর ভেতরে পা রাখলেই মনে হয় সময় যেন শত বছর পেছনে ফিরে গেছে। দেয়ালের প্রতি ইঞ্চিতে ঝুলছে ঐতিহ্যবাহী আয়না, ভাস্কর্য ও আবক্ষ মূর্তি, যার পাশাপাশি শোভা পাচ্ছে অসংখ্য স্কেচ, কার্টুন ও পেইন্টিং।

রেস্তোরাঁর জানালায় সোনালি হরফে লেখা ‘অয়েস্টার, পাই, পুডিং’-যা তাদের ঐতিহ্যবাহী ব্রিটিশ খাবারের স্বাক্ষর বহন করে। খরগোশ থেকে শুরু করে তিতির পাখি যুক্তরাজ্যের যেকোনও রেস্তোরাঁর তুলনায় এখানে সবচেয়ে বেশি শিকারের মাংস পরিবেশন করা হয়। আর ডেজার্টের ক্ষেত্রে রেস্তোরাঁটি এখনও তাদের শতবর্ষী পুরনো ধারাই বজায় রেখেছে। 

সূত্র : সিএনএন





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html