ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি


September 8, 2026 12:50 am
Link Copied!


নতুন কেনা গাড়ি চুরি হয়ে যাওয়ার ভয়ে এক অভিনব কায়দা বের করেছেন ভারতের বিহারের এক বাসিন্দা। গোপালগঞ্জের সেই ব্যক্তি তার নতুন মহিন্দ্রা স্করপিও ক্লাসিক গাড়িটি ক্রেন দিয়ে তুলে সোজা নিজের দুই তলা বাড়ির ছাদে বসিয়ে দিয়েছেন। আকাশে ঝুলিয়ে গাড়িটি সাবধানে বাড়ির ছাদে রাখার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই সংক্ষিপ্ত ভিডিওতে দেখা গেছে, একটি বড় ক্রেনের সাহায্যে এসইউভি গাড়িটিকে শূন্যে ঝুলিয়ে ধীরে ধীরে দুই তলা বাড়ির ছাদের ওপর নিয়ে যাওয়া হচ্ছে। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়িটিকে ছাদের ওপর নামিয়ে রাখা হয়।

জানা গেছে, গাড়িটির মালিকের নাম মনোজ যাদব, তিনি সম্প্রতি গাড়িটি কিনেছিলেন। মনোজ ইসরায়েলে চাকরি করেন। বিদেশে যাওয়ার আগে গাড়িটি এক চালকের জিম্মায় রেখে গিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি সেই চালক কাজ ছেড়ে চলে যাওয়ায় গাড়িটির নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে পরিবারটি। সম্ভাব্য চুরি থেকে নতুন গাড়িটি বাঁচাতেই সেটি ছাদে তুলে রাখার সিদ্ধান্ত নেয় তারা।

তবে এত ভারী একটি গাড়ি অনির্দিষ্টকালের জন্য বহন করার মতো ছাদের ধারণক্ষমতা বা স্থায়িত্ব রয়েছে কি না, কিংবা সেখানে এটি রাখা কতটা নিরাপদ, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html