ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন


September 12, 2026 11:45 am
Link Copied!


আর্জেন্টিনার ফ্রাঙ্কো মাস্তানতুওনো এবার ভাঙলেন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড। সিরি আতে ভেনেসিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক পেয়েছেন ফিওরেন্তিনা উইঙ্গার। আর এতেই মেসিকে পেছনে ফেলে কনিষ্ঠতম আর্জেন্টাইন হিসেবে ইউরোপের শীর্ষ লিগে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন মাস্তানতুওনো।

মাস্তানতুওনোর অসাধারণ হ্যাটট্রিকে ভর করেই চলতি মৌসুমে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো ফিওরেন্তিনা। ভেনেসিয়ার বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর ম্যাচে একাই তিন গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা ১৯ বছর বয়সী এই ফুটবলার।

১৯ বছর ২৮ দিন বয়সে ফিওরেন্তিনার জার্সি গায়ে এই অবিশ্বাস্য হ্যাটট্রিক পেলেন মাস্তানতুওনো। ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন তিনি।

মাস্তানতুওনো ভেঙেছেন মেসির একটি রেকর্ডও। ২০০৭ সালের ১০ মার্চ ১৯ বছর ২৫৯ দিন বয়সে বার্সার হয়ে প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন মেসি। ইউরোপের শীর্ষ লিগে তিনিই ছিলেন সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার। তার চেয়ে ২৩১ দিন কম বয়সেই এবার হ্যাটট্রিক পেলেন আর্জেন্টিনার মাস্তানতুওনো।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html