ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই


September 9, 2026 1:35 pm
Link Copied!


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রভা। একটা সময় নিয়মিত পর্দায় দেখা যেত তাকে। তবে এখন আর আগের মতো অভিনয়ে নেই তিনি। অভিনয় থেকে দূরে থাকলেও তাকে নিয়ে চর্চার কমতি নেই। সাম্প্রতিক সময়গুলোতে কাজের চেয়ে ব্যক্তিগত বিষয়ে তিনি বেশি খবরের শিরোনামে এসেছেন।

এর মধ্যে অনেকের মন্তব্য মুঠোফোনে প্রভাকে সহজে পাওয়া যায় না। অভিনেত্রী নিজেও এটি স্বীকার করেছেন।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান কেন তাকে পাওয়া যায় না। বিশেষ করে রাত দশটার কেন কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারেন না বিষয়টি স্পষ্ট করেন তিনি।

প্রভার ভাষ্য, ‘আমি রাত দশটার পর ফোন বন্ধ করে দিই। অথবা ফোন আমার থেকে অনেক দূরে রাখি। এ সময়ে পৃথিবীতে যা কিছু ঘটে আমি জানতে পারি না। আমার সঙ্গেও তেউ যোগাযোগ করতে পারে না। পরের দিন সব খবর পাই।’

তিনি আরও বলেন, ‘আমি যেদিন থেকে নিজেকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি তখন থেকে নিজের যত্নও বাড়িয়ে দিয়েছি।’

প্রভার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন প্রভা।

ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তার এসব ছবি ও পোস্টে ভক্ত-অনুরাগীরাও নানা মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html