ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হুথিদের ওপর মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের ‘না’


September 11, 2026 2:00 pm
Link Copied!


হুথিদের ওপর হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করে অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার তিনি ট্রাম্পকে ফোন করেন বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

তবে সৌদি যুবরাজের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। একইসঙ্গে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার কোনও পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নেই।

এর আগে বৃহস্পতিবার সিএনএন জানিয়েছিল, সৌদি আরবে প্রায় ১০০ মার্কিন সামরিক উপদেষ্টা অবস্থান করছেন। তারা হুথিদের লক্ষ্যবস্তু সম্পর্কে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিচ্ছেন। তবে তারা কোনও হামলায় সরাসরি অংশ নিচ্ছেন না।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘাত দ্রুত বাড়তে থাকায় সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বাড়ছে। তবে ওয়াশিংটন সরাসরি সামরিক সংঘাতে জড়ানো এড়িয়ে চলতে চাইছে। 

সূত্র: রয়টার্স





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html