ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের নতুন চমক


September 11, 2026 8:55 pm
Link Copied!


রোবট দিয়ে রোবট তৈরির ধারণা আর কেবল কল্পবিজ্ঞান নয়। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানিয়েছে, তারা এমন একটি স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু করেছে, যেখানে হিউম্যানয়েড (মানুষের মতো আকৃতি বিশিষ্ট) রোবট দিয়েই অন্য হিউম্যানয়েড রোবট তৈরিতে সহায়তা করা যাবে।

এক্সপেংয়ের প্রধান নির্বাহী হে শিয়াওপেং এক্সে এ তথ্য জানান। তার দাবি, এটি উন্নত সাধারণ উদ্দেশ্যের হিউম্যানয়েড রোবট তৈরির বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়া। এর লক্ষ্য হলো উৎপাদন প্রক্রিয়ায় মানুষের সরাসরি অংশগ্রহণ কমিয়ে বড় পরিসরে হিউম্যানয়েড রোবট তৈরি করা।

এ প্রক্রিয়ায় তৈরি প্রথম রোবটটির নাম দেওয়া হয়েছে ‘আয়রন’। হে শিয়াওপেং জানান, উৎপাদন শেষে আয়রন নিজে হেঁটে কারখানা থেকে বেরিয়ে আসে। এক্ষেত্রে শুধু কারখানার নির্দিষ্ট কোনও কাজ করা রোবট নয় বরং একটি পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবট তৈরির সক্ষমতা দেখিয়েছে উৎপাদন ব্যবস্থা।

তবে কারখানাটিতে বর্তমানে কতটি রোবট তৈরি করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত জানায়নি এক্সপেং। উৎপাদন সক্ষমতার বিষয়েও কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

হিউম্যানয়েড রোবট শিল্পের বড় চ্যালেঞ্জ এখন শুধু রোবটকে হাঁটানো, কথা বলানো বা বিভিন্ন কাজ করানো নয়। কম খরচে এবং দ্রুত বিপুল সংখ্যায় রোবট তৈরি করাও গুরুত্বপূর্ণ। উৎপাদন প্রক্রিয়ার বড় অংশ স্বয়ংক্রিয় করা গেলে ভবিষ্যতে কম সময়ে এবং আরও ধারাবাহিকভাবে রোবট তৈরি করা সম্ভব হতে পারে।

হে শিয়াওপেংয়ের আশা, ভবিষ্যতে আয়রন আরও বেশি সাধারণ কাজ করার সক্ষমতা অর্জন করবে। বিপজ্জনক, একঘেয়ে বা মানুষ যে কাজগুলো করতে চায় না, সেসব কাজেও হিউম্যানয়েড রোবট ব্যবহারের লক্ষ্য রয়েছে। 

সূত্র: উইয়েন নিউজ





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html