ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা


September 14, 2026 7:50 pm
Link Copied!


সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় কয়েকটি ছবি যুক্ত করা ও সরানোর ঘটনাকে ইতিহাস বিকৃতির চেষ্টা হিসেবে দেখছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। ‎

সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, “ডাকসুতে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি যুক্ত করা হয়েছে। অথচ তিনি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়ে বাঙালিদের ওপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিলেন। ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন, শুধু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় ছাত্রসমাজ জিন্নাহর সেই চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল। এরই ধারাবাহিকতায় সংঘটিত হয় বায়ান্নর ভাষা আন্দোলন। যা পরবর্তীতে ঊনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের ভিত্তি গড়ে দেয়। ঐতিহাসিকভাবে ডাকসু ভাষা আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামের গোটা কালপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” 

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের পর সমালোচনার মুখে ডাকসু নেতারা বলছেন যে, ভাষা আন্দোলনের বিরুদ্ধে জিন্নাহ যে অবস্থান নিয়েছিলেন, সেটা দেখানোর জন্যই এই ছবি যুক্ত করা হয়েছে। ছাত্র শিবির সমর্থিত ডাকসু এবং স্বয়ং ছাত্র শিবিরের জিন্নাহ্ নিয়ে সাম্প্রতিক অবস্থান ও বক্তব্য, ‘৪৭ পরবর্তী ‘৭১ পর্যন্ত এদেশের জাতীয়তাবাদী আন্দোলনকে ভিন্নভাবে তুলে ধরার প্রচেষ্টা– এই ব্যাখ্যাকে সমর্থন করে না।

বাস্তবে ভাষা আন্দোলন ও স্বাধীনতার সংগ্রাম— এসব ক্ষেত্রে ডাকসুর গৌরবোজ্জ্বল ভূমিকা ও ছাত্রসমাজের লড়াইয়ের ইতিহাসের বিরুদ্ধেই সংগ্রহশালাকে নতুনভাবে সাজানো হয়েছে।

ছাত্রফ্রন্ট স্বাধীনতা সংগ্রামে ও তার পরবর্তীতে শেখ মুজিবের ভূমিকা নিয়ে নানামুখী মূল্যায়ন হতে পারে, কিন্তু গোটা আন্দোলন থেকে উনাকে গায়েব করে দিলে ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করা হয় না। 

একই সঙ্গে আমরা বলতে চাই, সংগ্রহশালায় ইসলামী ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি যুক্ত করার কোনও ঐতিহাসিক কারণ আছে বলে আমরা মনে করি না।

‎নেতারা ইতিহাস বিকৃতি, ঐতিহাসিক ব্যক্তিত্বদের ভূমিকা মুছে দেওয়া এবং মহান মুক্তিযুদ্ধকে কালিমালিপ্ত করার অপপ্রয়াসের বিরুদ্ধে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html