ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 

UttorbongoBD
September 16, 2026 7:05 pm
Link Copied!


ছাত্রজীবনকে ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখায় নিজেদের সীমাবদ্ধ না রেখে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিতে হবে।’

বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘ছাত্রজীবনই ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়। তাই এই সময়কে শিক্ষার্থীদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর শিক্ষার্থীরা স্বাধীন জীবন পায় উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা স্বাধীন জীবন পায়। কিন্তু এই স্বাধীনতার অপব্যবহার করা যাবে না। বরং এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।’ 

তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আমাদের দেশে তরুণদের সংখ্যাও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তাদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে আমরা বিশ্বে নেতৃত্ব দিতে পারবো।’

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আদর্শবাদী দল। তাই ছাত্রদলের নেতৃত্বের মধ্যে আদর্শ, নৈতিকতা ও দেশাত্মবোধ থাকতে হবে।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html