ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ


September 16, 2026 11:05 pm
Link Copied!


আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে রাজধানীর শ্যামলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর অঞ্চল। বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্যামলী স্কয়ার এলাকায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে ড. রেজাউল করিম বলেন, সরকার জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে চাঁদাবাজি ও লুন্ঠনের কাজে ব্যস্ত রয়েছে। সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত সবাই চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।

তিনি বলেন, লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়। জনগণের গণরায় বাস্তবায়নের দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। সরকারের মাত্র ছয় মাসের মধ্যেই দলীয়করণ, লুন্ঠন ও অপরাজনীতি শুরু হয়েছে। জনগণের মাঝে সরকারের নতুন ফ্যাসিবাদী চরিত্র উন্মোচিত হয়ে গেছে।

তিনি জানান, আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর অভিমুখে ঘোষিত লংমার্চে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মোহাম্মদপুর উত্তর আমির আব্দুল হান্নান, আদাবর থানা আমির আল আমিন সবুজ, শেরেবাংলা নগর উত্তর আমির আব্দুল আউয়াল আজমসহ স্থানীয় নেতারা।

তারা আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে শ্যামলী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html