ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার ডাউন

UttorbongoBD
June 12, 2026 9:00 pm
Link Copied!


বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর বার্তা আদান-প্রদান অ্যাপ মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে বিভ্রাটের মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর বিশ্বব্যাপী এই বিভ্রাট দেখা দেয়। বিশ্বব্যাপী অনেক ব্যবহারকারী এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রবেশ করতে পারছেন না বলে রিপোর্ট করছেন।

ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা মূলত লগইন জটিলতা, নিউজ ফিড লোড না হওয়া এবং মেসেজ আদান-প্রদানে বিভিন্ন বিঘ্ন ও সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট নজরদারি করার আন্তর্জাতিক ওয়েবসাইট ডাউনডিটেক্টর ব্যবহারকারীদের এই সংক্রান্ত রিপোর্টের তথ্যে ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করছে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা রিপোর্ট করছেন যে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি অচল হয়ে রয়েছে।

মেটার মালিকানাধীন ফেসবুক আদৌ এমন স্থবির হয়ে যাওয়ার ঘটনা বিরল। তবে, মেটার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো চালু আছে। তবে মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এই বিভ্রাটের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

 

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html