ঢাকাFriday , 12 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
June 12, 2026 9:45 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (১২ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

দেড় লাখ টাকা খরচ করে নিজের বাড়িকে বানালেন ‘ব্রাজিল বাড়ি’

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতোয়ারা পুরো বিশ্ব। বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রম ঘটনা ঘটেই চলছে। এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের রুবেল মিয়া।

কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকটি (এমওইউ) শিগগিরই সই হতে যাচ্ছে বলে দাবি করছেন, তার আওতায় কোনও ধরনের শুল্ক ছাড়াই অবিলম্বে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। একই সঙ্গে চুক্তির শর্তাবলি মেনে চলার ওপর ভিত্তি করে ইরানকে নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়া হবে। মধ্যস্থতাকারী একটি দেশের একজন কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

দিবসের আলোচনায় শিশু, বাস্তবতায় শ্রমিক: বদলায়নি চিত্র

শৈশবের রঙিন দিনগুলো যেন অনেক আগেই হারিয়ে গেছে জুনায়েতের জীবন থেকে। জামালপুরের মেলান্দহ উপজেলার এই শিশুর বয়স মাত্র ১৪ ছুঁইছুঁই। বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়ার বদলে তাকে প্রতিদিন ছুটতে হয় লোহার মটরস ও গাড়ির যন্ত্রাংশের কারখানার কাজে। তার বাবা পেশায় একজন ভ্রাম্যমাণ বিক্রেতা। বাবার একার পক্ষে পরিবারের খরচ মেটানো সম্ভব নয়। সে জন্য পড়ালেখা বাদ দিয়ে কাজ করে লোহার দোকানে। ভারী যন্ত্রপাতির শব্দ আর কঠোর পরিশ্রমে কাটে জুনায়েতের দিন। বিনিময়ে পাওয়া ২০০ থেকে ৩০০ টাকা পরিবারের খরচ মেটাতে সহায়তা করে, আর এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

মৃত্যুশয্যা থেকে ফুটবল মাঠে, কঠিন পরিস্থিতি উড়ে গেলো পায়ের জাদুতে

মৃত্যুশয্যা থেকে ফিরে আসা মেক্সিকোর ফুটবলার রাউল হিমেনেস ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জ্বলে উঠলেন। দলের হয়ে করেছেন গোল। উদ্বোধনী ম্যাচে দলের দাপুটে জয়ে রেখেছেন ভূমিকা। ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের জন্য দিনটিকে একটি ‘নিখুঁত দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন তার দলের ম্যানেজার হাভিয়ের আগিরে।

আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো

২০২৩ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘সুড়ঙ্গ’-এর সেই ‘মাসুদ’ এবার আরও বড় ধামাকা নিয়ে বড় পর্দায় ফিরছে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (১২ জুন, ২০২৬) এক রোমাঞ্চকর ভিডিও প্রকাশের মাধ্যমে বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা রায়হান রাফী। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই ছবিটি ২০২৬ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।





Source link

🔴 LIVE html