ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন কেন উইলিয়ামসন

UttorbongoBD
June 12, 2026 10:00 pm
Link Copied!


আগামী সপ্তাহে দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড তারকা উইলিয়ামসন। শুক্রবারই অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক এবং দেশটির সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। 

লর্ডসে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের হেরে যাওয়া ম্যাচে খেলেছিলেন উইলিয়ামসন। দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ০ ও ১৮ রান।

অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। তবে গত কয়েক দিনে আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোর এখনই সঠিক সময়।’

তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি সবসময়ই আমার গভীর অনুপ্রেরণা ও ক্ষুধা ছিল। নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, যা নিয়ে আমি গর্বিত।’

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইলিয়ামসনের। নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ৩৭৮টি আন্তর্জাতিক ম্যাচ। ৪৮টি সেঞ্চুরি ও ছয়টি ডাবল সেঞ্চুরিসহ ১৯ হাজার ৩৪৬ রান করে দেশের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করছেন তিনি। টেস্ট ক্রিকেটে ১১০ ম্যাচে ৩৩টি সেঞ্চুরিতে করেছেন ৯ হাজার ৫১৫ রান। এ সংস্করণে তার ব্যাটিং গড় ৫৪ দশমিক ০৬।

নেতৃত্বগুণের জন্যও ব্যাপক প্রশংসিত ছিলেন উইলিয়ামসন। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের তিন সংস্করণেই দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড দুটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, তিনটি সেমিফাইনালে খেলেছে এবং ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের শিরোপাও জিতেছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html