ঢাকাSaturday , 19 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

UttorbongoBD
September 19, 2026 4:45 am
Link Copied!


রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে নাঈম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই বাসের চালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নাঈমকে হাসপাতালে নিয়ে যাওয়া ইউনিক পরিবহন বাসের সুপারভাইজার জাহিদ জানান, কুয়াকাটা যাওয়ার উদ্দেশে সায়দাবাদ থেকে যাত্রা শুরু করে ইউনিক পরিবহনের বাসটি। জনপদ মোড় এলাকায় চলন্ত বাসটি ইউটার্ন নেওয়ার সময় ছিটকে নিচে পড়ে যান নাঈম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ আরও জানান, নিহত নাঈম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা জাফর হাওলাদারের ছেলে। তিনি ইউনিক পরিবহনের বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html