ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিরোধীদলকে হুঁশিয়ারি, বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রিজভী


September 21, 2026 2:55 pm
Link Copied!


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে লংমার্চে বিরোধীদল সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করেছে, তা কাম্য নয়।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কেউ এক দফার হুঁশিয়ারি দিলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।’

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘একটি মহল দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে। তবে এসব বিষয়ে দেশবাসী ও বিএনপির সমর্থকরা অবগত। জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাবে বিএনপি।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরে তিন বলেন, ‘সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে। মূল্য সমন্বয়ের পরও লোকসান গুনতে হচ্ছে। এরপরও বিশ্বে জ্বালানি তেলের দামের তুলনায় বাংলাদেশে দাম এখনও কম রয়েছে।’

এ সময় ‘গোপন কক্ষে’ পরাজিত শক্তির সঙ্গে কেউ হাত মিলিয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার আন্তরিকতার সঙ্গে জ্বালানি সংকট নিরসনের চেষ্টা করছে। অথচ জনগণের স্বার্থে নেওয়া উদ্যোগকে কেউ কেউ ব্যঙ্গ করছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html