ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ

UttorbongoBD
September 27, 2026 3:25 pm
Link Copied!


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপককে নিয়োগের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর থেকে ‘লালকার্ড’ হাতে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা দুপুরের দিকে সড়ক অবরোধ করেন।

রমনা বিভাগের উপকমিশনার জাহিদুল ইসলাম বলেন, আমরা কথা বলছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে নিজস্ব যাত্রা শুরু করেছে। নতুন বিশ্ববিদ্যালয়ের এই যাত্রার শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়াকে তারা মেনে নিতে পারছেন না।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, তাদের পরীক্ষা এখনও আটকে আছে। একাডেমিক মাইগ্রেশনসহ শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে তারা সংকটের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে দ্রুত এসব সমস্যার সমাধান করা প্রয়োজন।

তাদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত তারা মানতে চান না। শিক্ষার্থীদের ভাষ্য, তাদের দাবি ছিল নতুন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কোনও সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নতুন ভিসি নিয়োগ দেওয়ায় তারা ক্ষুব্ধ।

শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মানতে যাচ্ছি না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য লজ্জাজনক ও দুঃখজনক।’

বিক্ষোভকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহাল করা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অবিলম্বে স্কুলিং মডেলে রূপান্তর করা, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা করা এবং দ্রুত সাতটি ক্যাম্পাসের যেকোনও একটিতে প্রশাসনিক ভবন চালু করা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে চালুর দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html