ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

UttorbongoBD
October 1, 2026 7:15 pm
Link Copied!


দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২১৪ জন। এরমধ্যে এক হাজার ১৩২ জন সন্দেহজনক এবং ৮২ জন নিশ্চিত হামে আক্রান্ত। তবে এসময় নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মার্চ থেকে এখনও পর্যন্ত ২১ হাজার ৬০২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। এছাড়া, ১ লাখ ৯২ হাজার ৬৬৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।

এখনও পর্যন্ত হাম উপসর্গে এবং নিশ্চিত হামে মারা গেছেন ১১১০ জন। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং সন্দেহজনক হামে এক হাজার ৯ জন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html