ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাম আক্রান্ত শিশুদের জন্য ইউনাইটেড মেডিক্যালে বিশেষায়িত সেবা চালু

UttorbongoBD
June 5, 2026 9:57 pm
Link Copied!


দেশজুড়ে চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা চালু করেছে। একইসঙ্গে অন্যান্য রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালজুড়ে আন্তর্জাতিক মানের সংক্রমণ নিয়ন্ত্রণ প্রটোকল অনুসরণ করা হচ্ছে।

রাজধানীর মাদানী এভিনিউর সাতারকুলে অবস্থিত হাসপাতালটি খুব অল্প সময়ের মধ্যে নিজেদের চিকিৎসা কার্যক্রম পুনরায় সংগঠিত করে হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ইউনিট, জরুরি ট্রায়াজ ব্যবস্থা, পৃথক এনআইসিইউ ও পিআইসিইউ এবং সংক্রমণ নিয়ন্ত্রণ কার্যক্রম চালু করেছে। রোগীদের জন্য নির্ধারিত চলাচল ব্যবস্থা, পিপিই ব্যবহার এবং নিয়মিত জীবাণুমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে নিরাপদ চিকিৎসা পরিবেশ বজায় রাখা হচ্ছে।ৎ

দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহজলভ্য করতে অনেক রোগীকেই ওয়ার্ডের খরচে কেবিনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি সেবা, ভেন্টিলেশন সাপোর্ট এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রেও বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে। গুরুতর রোগীদের জন্য নিশ্চিত করা হচ্ছে ওয়ান-টু-ওয়ান নার্সিং সাপোর্ট ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ।

এ পর্যন্ত এই বিশেষ ব্যবস্থাপনার আওতায় ১৬ জন হাম রোগীর চিকিৎসা সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১৪ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

এ বিষয়ে ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডাঃ আজহারুল ইসলাম খান বলেন, “বাংলাদেশে হাম পরিস্থিতি মোকাবেলায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যখাতের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। কার্যকর সংক্রমণ নিয়ন্ত্রণ, সাশ্রয়ী চিকিৎসা, দ্রুত সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টাই পারে এই সংকটকে আরও কার্যকরভাবে মোকাবিলা করতে। কারণ প্রতিটি শিশুরই সময়মতো চিকিৎসা পাওয়ার অধিকার আছে এবং এমন জাতীয় সংকটের সময়ে স্বাস্থ্যসেবা হয়ে ওঠে সবার যৌথ দায়িত্ব।”

উল্লেখযোগ্য বিষয় হলো, এই সংকটকালীন ব্যবস্থাপনার মাঝেও ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল তাদের জরুরি ও ক্রিটিক্যাল চিকিৎসাসেবা স্বাভাবিক রেখেছে। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং সমন্বিত স্বাস্থ্যসেবার মাধ্যমে হাসপাতালটি দেশের মানুষের জন্য নিরাপদ ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html