ঢাকাMonday , 15 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?


June 15, 2026 12:45 am
Link Copied!


বেনজীর আহমেদের গ্রেফতারের খবরে এক শব্দের প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সাবেক আইজিপির গ্রেপ্তারের সংবাদসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন ‘মজা’। তবে এর কোনো ব্যাখ্যা দেননি।

পরীমণির এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার পেছনে কী কারণ থাকতে পারে, তা নিয়ে নানা ব্যাখ্যা সামনে আসছে। অভিনেত্রী নিজে এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও অনেকেই ২০২১ সালের আলোচিত বোট ক্লাব-পরবর্তী ঘটনাপ্রবাহের সঙ্গে তার এই মন্তব্যের যোগসূত্র খুঁজছেন।

সেই বছরের জুনে রাজধানীর একটি বোট ক্লাবে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ এনে আলোচনায় আসেন পরীমণি। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। এর কিছুদিন পর আগস্টে তার বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং গ্রেফতার হন তিনি। প্রায় ২৭ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান।

উল্লেখযোগ্য বিষয় হলো, ওই সময় বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন বেনজীর আহমেদ। ফলে বোট ক্লাবের ঘটনা, পরীমণির গ্রেফতার এবং পরবর্তী আইনি প্রক্রিয়া—সবই তার দায়িত্বকালেই ঘটে। এ কারণে পরীমণির সাম্প্রতিক প্রতিক্রিয়াকে অনেকে সেই সময়ের অভিজ্ঞতার আলোকে দেখছেন।

তবে এটাও সত্য যে, পরীমণির বিরুদ্ধে হওয়া অভিযান বা মামলার সঙ্গে বেনজীর আহমেদের ব্যক্তিগত সম্পৃক্ততার কোনো অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। একইভাবে পরীমনিও তার ‘মজা’ মন্তব্যের মাধ্যমে ঠিক কোন বিষয়টি ইঙ্গিত করেছেন, সে বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

তাই পরীমনির এক শব্দের প্রতিক্রিয়া নিয়ে যতটা আলোচনা হচ্ছে, তার বেশিরভাগই অনুমাননির্ভর। তবে বোট ক্লাব-পরবর্তী সময়ের বিতর্ক, তার গ্রেপ্তার এবং সেই সময় রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থার ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো জনমনে ছিল, সেগুলোই নতুন করে আলোচনায় এসেছে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরে পরীমনির এই মন্তব্যের পর।





Source link

🔴 LIVE html