ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েল নতুন করে হামলা চালালে বিশ্ববাজারে ‘ভয়াবহ’ প্রভাব পড়বে: ইরান


October 28, 2026 10:15 pm
Link Copied!


পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল যদি কোনও ধরনের সামরিক দুঃসাহস বা উসকানি দেখায়, তবে বৈশ্বিক বাজারে এর ‘ধ্বংসাত্মক প্রভাব’ পড়বে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের উসকানিতে কোনও সামরিক দুঃসাহস দেখা দিলে আন্তর্জাতিক বাজারে এর ধ্বংসাত্মক প্রভাব পড়বে, যা গ্যাস সরবরাহকারী ও ভোক্তা- উভয়পক্ষের জন্যই এক বড় উদ্বেগের বিষয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে রাশিয়ার মস্কোতে আয়োজিত গ্যাস রফতানিকারক দেশগুলোর জোটের (জিইসিএফ) সম্মেলনে যোগ দেওয়ার পর এই সতর্কবার্তা দেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের আকস্মিক আক্রমণের মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, সেই যুদ্ধের অংশ হিসেবেই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

অন্যদিকে হাড্ডাহাড্ডি নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার জানান, ইরানের সৃষ্টি করা ‘অস্তিত্বের হুমকি’ নির্মূল করতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html