ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী

UttorbongoBD
October 14, 2026 5:25 pm
Link Copied!


তিন দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে চীনের তিয়ানজিনে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশ নেবেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

সফরে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।

ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html