ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জেনিফার লোপেজ


October 21, 2026 8:10 am
Link Copied!


বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জড়ালেন হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে তার। ‘অফিস রোমান্স’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর এবার বাস্তব জীবনেও নাকি সম্পর্কে জড়িয়েছেন তারা।

যদিও এর আগে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন দুজনই। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

‘পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে এক প্রতিভা ব্যবস্থাপকের আয়োজিত পার্টিতে একই গাড়িতে করে আসতে ও ফিরতে দেখা যায় জেনিফার ও ব্রেটকে। তবে অনুষ্ঠানে তারা আলাদাভাবে প্রবেশ করেছিলেন।

একটি সূত্রের দাবি, ৫৭ বছর বয়সি জেনিফার লোপেজ ও ৪৬ বছর বয়সি ব্রেট গোল্ডস্টেইনের পার্টি ও রেস্তোরাঁয় ঘুরতে যাওয়ার প্রতি আগ্রহ রয়েছে। সূত্রটি জেনিফারের সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের প্রসঙ্গ টেনে দাবি করেছে, অ্যাফ্লেকের তুলনায় ব্রেট বাইরে ঘুরতে বেশি পছন্দ করেন। জনসমক্ষে জেনিফারের সঙ্গে ঘোরাঘুরির সময় অ্যাফ্লেককে নাকি খুব একটা খুশি দেখাতো না।

জেনিফার ও ব্রেটকে ঘিরে প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মার্চে ব্রডওয়ের নাটক ‘ওহ, মেরি!’ একসঙ্গে দেখতে গিয়েছিলেন তারা। সে সময় ‘অফিস রোমান্স’ সিনেমার শুটিংও শুরু হয়নি।

চলতি বছরের শুরুতে অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ অনুষ্ঠানে ব্রেটের প্রশংসা করেছিলেন জেনিফার। সিনেমায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে ব্রেটকে ‘সেরা চুম্বনসঙ্গী’ বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, বহু বছর ধরেই জেনিফারের প্রতি মুগ্ধতা প্রকাশ করে আসছেন ব্রেট। ২০১৯ সালের ডিসেম্বরে নিজের পডকাস্ট ‘ফিল্মস টু বি বারিড উইথ’-এ জেনিফারের ‘হাস্টলার্স’ সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে তার বয়সের প্রসঙ্গ তুলে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ব্রেট। তখন তিনি বলেছিলেন, ‘এ কী! ৫০! তার বয়স ৫০। আমি তাকে ভালোবাসি।’

তবে ‘অফিস রোমান্স’ সিনেমার প্রচারের সময় ‘টুডে’ অনুষ্ঠানে প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করেছিলেন জেনিফার ও ব্রেট।

অনুষ্ঠানের সঞ্চালক সাভানা গুথরি তাদের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জেনিফার বলেন, ‘আমরা প্রেম করছি না।’ ব্রেটও সম্মতি জানিয়ে বলেন, ‘ঠিক।’

জেনিফার আরও বলেন, তিনি যার সঙ্গেই কাজ করেন, তাকেই ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html