ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

UttorbongoBD
October 28, 2026 6:35 pm
Link Copied!


সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪২।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯০ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ জন।

গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩১৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ১০৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৩১ জনের।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html