ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের হয়ে ল/ড়াই করা মার্কিনিকে মুক্তি দিলো রাশিয়া


October 21, 2026 6:00 pm
Link Copied!


ইউক্রেনের পক্ষে লড়াইয়ের অভিযোগে কারাদণ্ড পাওয়া ৭৪ বছর বয়সী মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দিতে রাজি হয়েছে রাশিয়া। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সেন্ট পিটার্সবার্গে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, হাবার্ডকে পুলকোভো বিমানবন্দরে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হাবার্ড দেশে ফিরছেন এবং এ মুক্তির জন্য কোনও বিনিময়ের প্রয়োজন হয়নি।

মিশিগানের বাসিন্দা সাবেক শিক্ষক হাবার্ডকে ২০২৪ সালে প্রায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি দণ্ড ভোগ করছিলেন একটি দণ্ড কলোনিতে। প্রসিকিউটরদের অভিযোগ ছিল, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর কিছুদিন পর পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ুমে একটি প্রতিরক্ষা ইউনিটে কাজ করার সময় রুশ বাহিনীর হাতে তিনি আটক হন।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে মুক্তির খবর আসার পর সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, গত সপ্তাহে পুতিনের কাছে তিনি সরাসরি যে অনুরোধ করেছিলেন, তার পরই এ মুক্তি এসেছে। তিনি আরও লেখেন, এ মুক্তির জন্য কোনও বিনিময়ের প্রয়োজন হয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আগে হাবার্ডকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলেছিলেন। মঙ্গলবার ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন, তার মুক্তি আসন্ন হতে পারে। সাংবাদিকদের তিনি বলেছিলেন, দেখুন কী ঘটে, আমরা হাবার্ডের বিষয়ে মনোযোগ দিয়েছি। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, হাবার্ডের স্বাস্থ্য খারাপ ছিল এবং চিকিৎসার জন্য তাকে টেক্সাসে নেওয়ার কথা।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হাবার্ডকে মুক্তি দেওয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানান উইটকফ। একই সঙ্গে ট্রাম্পের পক্ষ থেকে চলতি মাসের শুরুতে ওয়াশিংটনের সঙ্গে রুশ ডিজেল আমদানির চুক্তির জন্যও তিনি ধন্যবাদ জানান।

সূত্র: বিবিসি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html