ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাওয়ার প্লেতেই ৪ উইকেট নেই বাংলাদেশের


October 21, 2026 7:05 pm
Link Copied!


ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তার ওপর বাঁচা-মরার লড়াই। যেখানে ফাইনালে যেতে মেলাতে হবে নানা সমীকরণ। কিন্তু লড়াইয়ের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যে হারিয়েছে ৪ উইকেট। টস জিতে ব্যাট করতে নামলেও ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ৩৮ রান। ব্যাট করছেন সাইফ হাসান (১৫) ও পারভেজ হোসেন (০)।

দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন পেসার ইয়ামিন আহমদজাই। তার আঘাতে শুরুতে গ্লাভসবন্দি হন তানজিদ হাসান (১)। পরের বলে সৌম্য সরকারকে শূন্য রানে বোল্ড করেন তিনি। তার পর কিছুক্ষণ ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। ১৫ রানে আজমতউল্লাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে আবার বিপদে পড়ে বাংলাদেশ। একই ওভারের শেষ বলে এবার আজমতউল্লাহর শিকার হন অধিনায়ক তাওহীদ হৃদয় (০)। ফিরতি ক্যাচ দিয়ে ফিরলে শুরুর দশ ওভারেই ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html