ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আপনি অনেক দুষ্টু, বাপ্পারাজকে ওমর সানী


October 21, 2026 8:40 pm
Link Copied!


নব্বই দশকের জনপ্রিয় দুই তারকা বাপ্পারাজ ও ওমর সানী। ‘প্রেম গীত’ ও ‘হারানো প্রেম’সহ কয়েকটি সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়। ক্যারিয়ারের সে সময় পর্দার বাইরেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এখনও সেটি অটুট।

বুধবার (২১ অক্টোবর) ‘কুলি’-খ্যাত অভিনেতার একটি ফেসবুক পোস্টে তাদের সেই বন্ধুত্বের কথা আবারও উঠে এসেছে।

সেখানে বাপ্পারাজের প্রশংসা করার পাশাপাশি তার দুষ্টুমি, হাসিখুশি স্বভাব ও বিনয়ী আচরণের কথাও তুলে ধরেছেন ওমর সানী। পোস্টে তিনি লেখেন, একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।    

নায়করাজ রাজ্জাকের সন্তান হওয়ার পরেও তার কোনও অহংকার নেই জানিয়ে সানী বলেন, ‘অনেক ছবি করেছি একসাথে, নেই কোন অহংকার। আমি মাঝে মধ্যে অবাক হতাম উনি নায়ক রাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট। উনি কেন আমাদের সাথে কাজ করবেন? কিন্তু দিনশেষে উনি বলতো কাজটাই হচ্ছে আসল।’

বাপ্পার সঙ্গে দুষ্টুমির কথা উল্লেখ করে সানী লেখেন, ওই আমলে যদি এই মোবাইল থাকতো তাহলে দুষ্টুমির চরম ভাইরাল হতাম আমি।

তারপর সানীর কথায়, বাপ্পারাজ ভাই আপনাকে একটা কারণে স্যালুট, কোনও বদ অভ্যাস আপনার নাই। আপনার কাছে বরং আমরা খারাপ।’ 

সবশেষে ওমর সানী বলেন, ‘আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি, দিনশেষে বলি আপনি অনেক দুষ্টু।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html