ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

UttorbongoBD
October 22, 2026 1:50 am
Link Copied!


রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ফুটপাতের একটি হোটেলের কর্মচারী ছিলেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হোটেল মালিক নজরুল ইসলাম ও তার পরিচিত আকাশ হোসেন জানান, সন্ধ্যায় মহাখালী রেলগেট এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিমানবন্দরগামী একটি চলন্ত ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন রায়হান। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

রায়হানের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি বর্তমানে মহাখালী রেলগেট এলাকার একটি মেসে থাকতেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html