ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১০ লাখ টাকার প্রাইজমানি, সেরা খেলোয়াড়ের পুরস্কার মোটরসাইকেল


October 22, 2026 2:40 pm
Link Copied!


আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা।

এবারের চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮টি দলের ৬১৬ জন শাটলার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮১ জন নারী এবং ৫৩৫ জন পুরুষ খেলোয়াড় রয়েছেন। 

সংবাদ সম্মেলনে দেশের ব্যাডমিন্টনে নতুন প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান।

১০ লাখ টাকার প্রাইজমানির টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার, রানার আপ পাবেন ১ লাখ টাকা। নারী এককে চ্যাম্পিয়ন ১ লাখ এবং রানার আপের জন্য থাকছে ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ ৪০ হাজার, রানার্স আপ ১ লাখ টাকা, নারী দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ, রানার্স আপ ৬০ হাজার এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ এবং রানার্স আপের জন্য থাকছে ৬০ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে বিশেষ পুরস্কার ইলেকট্রিক মোটরসাইকেল। 

ইনজুরি থেকে পুরো সেরে না ওঠায় গত আসরের পুরুষ এককে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ এবার অংশ নিচ্ছেন না। তবে রানার আপ বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার থাকছেন। এছাড়া নারী এককে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর নাসিমা খাতুন, রানার আপ উর্মি আক্তারসহ (বাংলাদেশ সেনাবাহিনী) শীর্ষ খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html