ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

UttorbongoBD
October 22, 2026 5:10 pm
Link Copied!


ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)। এসময় ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ সদস্য অংশ নেন।

সাক্ষাৎকালে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসাপ্রাপ্তিতে বিদ্যমান জটিলতা, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে দীর্ঘসূত্রতা এবং চিকিৎসাপ্রত্যাশীদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি তুলে ধরেন ইমক্যাব নেতারা।

প্রতিনিধিদলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকমিশনার বলেন, ‘ভারতীয় ভিসা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার স্লট পেতে কেন বিলম্ব হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে হাইকমিশন।’ শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যাতায়াত যত বাড়বে, উভয় দেশের মানুষের পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক ততই সুদৃঢ় হবে।’

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে হাইকমিশনার ইমক্যাবের প্রতিনিধিদলের প্রত্যেক সদস্যের সঙ্গে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

ইমক্যাবের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন— বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন।

এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি কে উপস্থিত ছিলেন।

/এসও/ এপিএইচ/

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html