ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক দিবসে সরকারের কাছে বিশেষ আবেদন


October 22, 2026 5:40 pm
Link Copied!


বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২০১৭ সালে সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। এটির প্রতিষ্ঠাতা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে তার স্ত্রী জাহানারা কাঞ্চন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপর ১৯৯৪ সাল থেকে ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের মধ্য দিয়ে নিসচা নিরাপদ সড়কের দাবিকে জনপরিসরে তুলে ধরেছে।

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বছরের আগস্টে সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। মাঝে কিছুদিনের জন্য দেশে ফেরেন অভিনেতা। গত ১২ আগস্ট চিকিৎসার জন্য ফের লন্ডনে যান তিনি।

জানা যায়, বর্তমানে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা আগে চেয়ে ভালো। ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহাসচিব লিটন এরশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাঞ্চন ভাইয়ের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকে উন্নতির দিকে। চিকিৎসকরা আশা করছেন খুব শিগগির চিকিৎসা শেষে তিনি দেশে ফিরতে পারবেন।’

এদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবসে লন্ডন থেকে একটি লিখিত বক্তব্য দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। অভিনেতা যথাযোগ্য মর্যাদা, সচেতনতা ও দায়িত্ববোধের সঙ্গে দিবসটি পালনের জন্য দেশবাসী, নিসচার নেতাকর্মী ও শুভানুধ্যায়ী, সড়ক ব্যবহারকারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘২২ অক্টোবর শুধু একটি দিবস নয়। এই দিনটি আমাদের শোক, স্মৃতি, আন্দোলন এবং সড়কে মানুষের জীবন রক্ষার অঙ্গীকারের সঙ্গে গভীরভাবে জড়িত।’

তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনাকে আমরা অনেক সময় নিয়তি বা দুর্ভাগ্য বলে পাশ কাটাই। কিন্তু অধিকাংশ দুর্ঘটনার পেছনে থাকে চিহ্নিত ঝুঁকি, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, চালকের ক্লান্তি বা অদক্ষতা, ত্রুটিপূর্ণ যানবাহন, অনিরাপদ সড়ক, পথচারীর নিরাপদ পারাপারের অভাব এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা না পাওয়া। এসব ঝুঁকি কমানো যায়, যদি ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্র নিজ নিজ দায়িত্ব পালন করে। সড়ক দুর্ঘটনা অনিবার্য নয়, নিরাপদ ব্যবস্থা গড়ে তুললে বহু প্রাণ বাঁচানো সম্ভব।’

এদিন সরকারের কাছেও বিশেষ আবেদন জানান নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।  তার কথায়, দিবস পালনের মধ্যেই যেন আমাদের উদ্যোগ সীমাবদ্ধ না থাকে। এ ছাড়া ২২ অক্টোবর থেকে পরবর্তী বছরের ২২ অক্টোবর পর্যন্ত সড়ক নিরাপত্তার জন্য একটি পূর্ণাঙ্গ, সময়বদ্ধ ও পরিমাপযোগ্য এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণও চেয়েছেন তিনি।  

পরিকল্পনায় কোন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা কোন কাজ করবে, কখন করবে এবং সেই কাজের অগ্রগতি কীভাবে যাচাই করা হবে তা স্পষ্টভাবে নির্ধারণ করার কথা জানান অভিনেতা।

কাঞ্চন বলেন, ‘পরবর্তী জাতীয় নিরাপদ সড়ক দিবসে এক বছরের কাজের প্রকাশ্য মূল্যায়ন করা হোক। কী লক্ষ্য নেওয়া হয়েছিল, কতটুকু বাস্তবায়িত হয়েছে, কোথায় ঘাটতি রয়ে গেছে এবং কেন রয়ে গেছে এসব তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। যে ক্ষেত্রগুলোতে দুর্বলতা থাকবে, সেগুলো চিহ্নিত করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার দিতে হবে। এ সময়ে নতুন কোনও ঝুঁকি বা প্রয়োজন দেখা দিলে সেটিও পরিকল্পনায় যুক্ত করতে হবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html