ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ছাদে স্নাইপার বসিয়ে গুলি চালালো ইসরায়েলি বাহিনী  


October 22, 2026 8:35 pm
Link Copied!


দক্ষিণ সিরিয়ার একটি গ্রামে স্থল অভিযানের সময় আবাসিক ভবনের ছাদে স্নাইপার মোতায়েন করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভোরে ঘটা এ ঘটনার কথা জানিয়েছে সিরীয় গণমাধ্যম। আল-ইখবারিয়া টিভি জানায়, দারা প্রদেশের পশ্চিম গ্রামাঞ্চলের জামলাহ গ্রামে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। তারা আবাসিক ভবনের ছাদে স্নাইপার বসায় এবং কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।

সম্প্রচারমাধ্যমটি জানায়, অভিযানের সময় আবাসিক এলাকাগুলোতেও এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। তবে এ ঘটনায় হতাহতের কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। আল-ইখবারিয়া টিভির তথ্য অনুযায়ী, অভিযানের একদিন আগে বুধবার পশ্চিম দারার আবিদিন গ্রামের উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংক গোলা বর্ষণ করে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের শাসনের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় বারবার অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। তখন ইসরায়েল ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বাতিল ঘোষণা করে সিরিয়ার বাফার জোন দখল করে নেয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html