ঢাকাTuesday , 27 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসে আছে: জাতীয় মুক্তি কাউন্সিল


October 27, 2026 10:30 am
Link Copied!


ক্রসফায়ার নিয়ে পুলিশের আইজিপির বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী চিন্তা যে জোঁকের মতো মাথায় জেঁকে বসে আছে এই বক্তব্য তার এক জ্বলন্ত দৃষ্টান্ত।’ 

সোমবার (২৬ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় হত্যা সন্ত্রাস ও ক্রসফায়ার রাষ্ট্রীয় হেফাজতে  নির্যাতন বন্ধ হবে বলে জনমনে যে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আইজিপির এই বক্তব্যের মাধ্যমে ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদ করলেও রাষ্ট্রযন্ত্রে ও সমাজে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটায়নি।’ 

ফয়জুল হাকিম বলেন, ‘আইজিপির বক্তব্য সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কী, ব্যাখ্যা কী তা জনগণ জানতে চায়।’ বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের ওপরে ফ্যাসিবাদী শাসন কায়েমের যেকোনও অপচেষ্টা জনগণ প্রতিরোধ করবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html