ঢাকাTuesday , 27 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হরমুজের কাছে মাইন বিস্ফোরণে তেলের ট্যাঙ্কারে আগুন


October 27, 2026 9:20 pm
Link Copied!


হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সামুদ্রিক মাইন বিস্ফোরিত হয়ে একটি তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছে ইরানের নৌবাহিনী।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ট্যাঙ্কারটি ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে একটি সংরক্ষিত ও অনিরাপদ এলাকা দিয়ে অতিক্রম করার চেষ্টা করার সময় মাইনের সংস্পর্শে আসে। দুর্ঘটনায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে যায়।

তবে ট্যাঙ্কারটির পরিচয়, পতাকাবাহী দেশ, নাবিক কিংবা সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি নৌবাহিনী।

ইরানের নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, পূর্ব সমন্বয় ছাড়া চলাচলের চেষ্টা করা নৌযানের জন্য হরমুজ প্রণালি এখনও অনিরাপদ ও বন্ধ রয়েছে। যেসব জাহাজ নিরাপদ অতিক্রম চায়, তাদের অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।

যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নিরসনে এবং উত্তেজনা কমাতে নানা কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান অঞ্চলটির নিরাপত্তা এবং দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে চলাচল সংক্রান্ত দ্বিমতের কারণে গত জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের পর শুরু হওয়া ওয়াশিংটন-তেহরান আলোচনা পরবর্তীতে ভেস্তে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html