ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রিক্রুটিং এজেন্সির গ্রেডিং কী, এতে বিদেশ গমনেচ্ছুরা কী সুবিধা পান?

UttorbongoBD
October 28, 2026 9:40 pm
Link Copied!


বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর শ্রেণিবিন্যাস বা গ্রেডিং ব্যবস্থা কার্যকর করতে চায় সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ অনুযায়ী এজেন্সিগুলোকে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে ভাগ করা হবে।

আইনে স্পষ্ট বলা আছে, সরকারকে বেসরকারি এজেন্সিগুলোকে এমনভাবে শ্রেণিবিন্যাস করতে হবে যাতে সাধারণ কর্মীরা সহজে বুঝতে পারে কোন এজেন্সির সক্ষমতা কেমন এবং বিদেশি নিয়োগকর্তারাও ভালো এজেন্সি বেছে নিতে পারে। কিন্তু ২০২০ সালে এই উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন, অনেক এজেন্সি অতিরিক্ত ফি নিলেও রসিদ দেয় না, ফলে অভিবাসনপ্রত্যাশীরা প্রতারণার শিকার হন।

এই অবস্থায় সরকার দুটি বড় সংস্কার এনেছে। গত বছরের নভেম্বরে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন করে দালাল বা সাব-এজেন্টদেরও আইনের আওতায় আনা হয়েছে। এখন থেকে কোনো দালাল অবৈধভাবে লোক পাঠালে মূল এজেন্সির পাশাপাশি সেও শাস্তির মুখে পড়বে।

প্রাইভেট রিক্রুটমেন্ট এজেন্টস কোড অব কনডাক্ট রুল ২০২৫ অনুযায়ী, প্রতিটি সাব-এজেন্টকে অবশ্যই তার মূল এজেন্সির অধীনে নিবন্ধিত হতে হবে। এছাড়া ২০১৯ সাল থেকে চালু হওয়া আরএআইএমএস (রিক্রুটমেন্ট এজেন্টস ইনফরমেশন সিস্টেম) এখন বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ২০০০ এর বেশি এজেন্সি এই ডিজিটাল পদ্ধতিতে তাদের লাইসেন্স নবায়ন এবং কর্মী পাঠানোর তথ্য জমা দিচ্ছে।

নতুন গ্রেডিং ব্যবস্থা অনুযায়ী এজেন্সিগুলোকে এ, বি, সি এবং ডি; এই চারটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। যেসব এজেন্সি কম খরচে বেশি কর্মী পাঠাবে, অভিযোগ কম থাকবে এবং সরকার নির্ধারিত নিয়ম মেনে চলবে, তারা পাবে গ্রেড এ। আর যাদের বিরুদ্ধে অভিযোগ বেশি, তারা পড়বে গ্রেড ডি-তে।

বিএমইটি’র একজন কর্মকর্তা জানান, গ্রেড এ এজেন্সিগুলো বিদেশি কোম্পানিগুলোর কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে। এতে ভালো এজেন্সিগুলো উৎসাহিত হবে এবং প্রতারণা কমবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই শ্রেণিবিন্যাস কার্যকর হলে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় অনেকাংশে কমে আসবে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html