ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন-ইরান চুক্তি পুনরুজ্জীবিত করতে তেহরানে কাতারি মধ্যস্থতাকারীরা


October 30, 2026 6:05 pm
Link Copied!


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত হয়ে যাওয়া আলোচনা পুনরুজ্জীবিত করার নতুন কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে একটি কাতারি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে। শুক্রবার সকালে ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য প্রতিনিধিদলটি তেহরান পৌঁছায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে যাওয়া এই প্রতিনিধিদলটি দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত অবসানে চুক্তি আলোচনার লক্ষ্যে কাতারি মধ্যস্থতাকারীরা তেহরানে ফিরে এসেছেন।

স্থগিত আলোচনা পুনরুজ্জীবিত করতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বুধবারের এক প্রতিবেদনে বলা হয়। এরপরই কাতারের এই নতুন তৎপরতা শুরু হলো। বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিকে জ্যেষ্ঠ এক ইরানি কর্মকর্তা জানান, তেহরান বার্তাটি পেলেও এখনও কোনও জবাব দেয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরানও ইসরায়েল এবং কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

পরবর্তীতে জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারা আলোচনায় বসে। তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে মুক্ত ও নিরাপদ নৌচলাচল সংক্রান্ত মতবিরোধের কারণে সেই আলোচনা ভেস্তে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html