ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম


November 2, 2026 11:45 am
Link Copied!


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আহ্বায়ক হচ্ছেন দেশের পরিচিত ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিবের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই উইংয়ের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। এনসিপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই অ্যালায়েন্সে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও রাখা হচ্ছে। ধীরে ধীরে সংগঠনের পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন এম. নাজমুল ইসলাম।

রাতে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমরা এনসিপির ক্রীড়া উইংয়ের হয়ে কাজ শুরু করতে যাচ্ছি। যেখানে ফাহিম ভাই আহ্বায়ক ও আমি সদস্যসচিব আছি। এছাড়া সাবেক খেলোয়াড় ও অন্য সংগঠকদের রাখা হচ্ছে। ধীরে ধীরে এর পরিধি বাড়বে।’

ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে আলোচনা, পরামর্শ দেওয়া এবং দেশের সব ধরনের খেলাধুলা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে অ্যালায়েন্সটির। এ বিষয়ে নাজমুল ইসলাম বলেন, ‘আমরা ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে কথা বলবো। পরামর্শ দেবো। শুধু ক্রিকেট নয়, সারা দেশের সব খেলা নিয়ে আমাদের কাজ হবে। ভুলত্রুটি থাকলে বলবো। যারা দায়িত্বে থাকবেন, তাদের সঙ্গে প্রয়োজনে সংলাপে বসবো। পরবর্তীতে ফান্ড পেলে আমরা নিজেরাও ক্রীড়া উন্নয়নে কাজ করবো।’

দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে অ্যালায়েন্সটি কাজ করবে। সোমবারের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির পূর্ণাঙ্গ লক্ষ্য ও রূপরেখা তুলে ধরা হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html