ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টিআইবির প্রতিবেদন অসত্য ও বিভ্রান্তিমূলক: জামায়াত সেক্রেটারি


November 3, 2026 5:30 am
Link Copied!


জামায়াতের সাংগঠনিক কাঠামো নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) প্রকাশিত গবেষণা প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিমূলক বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে রবিবার (১ নভেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জামায়াতে ইসলামীকে নিয়ে যে অসত্য তথ্য দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের সব স্তরে গণতান্ত্রিক চর্চা করে গঠনতন্ত্র অনুযায়ী। একই সঙ্গে সংগঠনের সব স্তরে নারীদের কার্যক্রম ও কমিটি রয়েছে। ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে টিআইবির গবেষণা প্রতিবেদনে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে কমিটিতে নারীদের কোনও অংশগ্রহণ নেই’ মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে- তা অসত্য ও বিভ্রান্তিমূলক।

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক স্তরের মধ্যে অন্যতম ফোরাম হচ্ছে কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা। বিদ্যমান কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়াও রুকনদের (সদস্য) মধ্যে নারী সদস্য রয়েছেন প্রায় ৪৩ শতাংশ। সুতরাং, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে এমন অসত্য তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয়। আমি গণমুখী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে ভবিষ্যতে যেকোনও প্রকাশনা কিংবা প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীলতার পরিচয় কামনা করছি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html