ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুই বছর বিরতি, ফিরছেন সারিকা সাবাহ


November 4, 2026 8:35 am
Link Copied!


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। টিভি নাটকের বাইরে গত বছর ওটিটিতে অভিষেক হয় তার। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘গুলমোহর’ সিরিজে দেখা যায় তাকে। এর মধ্যে ওটিটির জন্য একটি ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন তিনি।

সারিকা জানান,  প্রযোজনা প্রতিষ্ঠান এখনও প্রজেক্টটির প্রচারণাসংক্রান্ত তথ্য প্রকাশের অনুমতি দেয়নি। চলতি বছরের শেষ নাগাদ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

টানা দুই বছর টেলিভিশন নাটকের কাজ থেকে বিরতি নিয়েছিলেন সারিকা। এ সময় ওটিটি ও বিজ্ঞাপনের কাজেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি। এদিকে আবারও ছোট পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এ গ্ল্যামারকন্যা।

আসন্ন ভ্যালেন্টাইনস ডে ও ঈদের কাজ করছেন বলেও জানান। দুটোই কাছাকাছি সময়ে হওয়ায় সম্প্রতি পাঁচ থেকে ছয়টি ফিকশনের শুটিং শেষ করেছেন সারিকা। এসব নাটকের বেশিরভাগেই তার বিপরীতে রয়েছেন সাদ সালামি নাওভি। পাশাপাশি নতুন কয়েকজন সহশিল্পীর সঙ্গেও কাজ করেছেন তিনি।

নাওভির সঙ্গে সারিকার পর্দার রসায়ন দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছে। দুজনেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হওয়ায় সেখান থেকেই পরিচয় ছিল।

সারিকা বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একে অপরকে চিনি। নাওভি যখন বিনোদনজগতে কাজ শুরু করলো, তখন পেশাগতভাবেও আমাদের যোগাযোগ বাড়তে থাকে। আমাদের মধ্যে আন্তরিক সম্পর্ক থাকায় অভিনয় ও গল্প বলার ধরন নিয়ে একে অপরকে খোলামেলা মতামত দিতে পারি। এতে দুজনেরই ইমপ্রুভমেন্ট হয়।’

প্রসঙ্গত, ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন সারিকা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html