ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বড় পর্দায় ফিরছে নিশো-মেহজাবীন জুটি, সিনেমার নাম কী


November 5, 2026 1:15 pm
Link Copied!


ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। রোমান্টিক ও থ্রিলার দুই ধরনের গল্পে তারা জুটি হয়ে কাজ করেছেন। নাটকরে বাইরে তারা দুজনেই এখন সিনেমাতে মনোযোগী। বলা চলে বর্তমানে ছোটপর্দা থেকে এই জুটি দূরে আছেন।

এবার নিশো-মেহজাবীন জুটি বাঁধছেন সিনেমায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর মধ্যে সিনেমার নির্মাতা সেটি নিশ্চত করেছেন।

এ জুটিকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষনা দিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে আগেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিলেন তিনি। জানিয়েছিলেন, সিনেমাটি হবে প্রেমের গল্প। তবে তখন প্রকাশ করেননি নাম কিংবা অভিনয়শিল্পীদের পরিচয়।

বুধবার (৪ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে আদনান আল রাজীব লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।’

সবশেষে তিনি জানান, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।

এর আগে ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html