ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

একনজরে আজকের আলোচিত খবর 

UttorbongoBD
June 5, 2026 11:45 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (৫ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।  

ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেলেন দীনেশ ত্রিবেদী   

খুব দ্রুত ঢাকায় আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার (৫ জুন) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তার আনুষ্ঠানিক নিয়োগপত্র গ্রহণ করেছেন। এই পত্র ঢাকায় যোগদান করে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন। এই হস্তান্তরের মধ্যে দিয়ে তিনি তার আনুষ্ঠানিক কাজ শুরু করবেন ঢাকায়।   

ভারত সরকারের মনোনীত হাইকমিশনার শিগগিরই তার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।  

বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত  

ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। 

শুক্রবার (৫ জুন) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে কোনও বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করলে, বাংলাদেশি হলেও তাদের নিয়ে আমাদের আইন রয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি  

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে দুই জনকে গ্রেফতারের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম, সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ফটিকছড়ি থানার এসআই জামাল হোসেন বাদী হয়ে এ মামলা করেন।  

শঙ্কা কাটলো: বিটিভিসহ আরও দুটি চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ   

অবশেষে ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটলো। বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া বড় সংকট কেটে গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন ‘বিটিভি’র (বাংলাদেশ টেলিভিশন) পাশাপাশি দেশের শীর্ষ দুই বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘সময় টিভি’ ও ‘টি-স্পোর্টস’-এ সরাসরি সম্প্রচার করা হবে এবারের ফুটবল বিশ্বকাপের সবকটি ম্যাচ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কেনার বিষয়টি সংশ্লিষ্ট তিনটি টেলিভিশন সূত্র নিশ্চিত করেছে।  

কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান   

কয়েক মাসের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৫ জুন) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করে তিনি জানান কন্যাসন্তানের মা হয়েছেন। একই সঙ্গে পোস্টে ট্যাগ করেন চিত্রনায়ক শাকিব খানকে।  

ফটোকার্ডে বুবলী উল্লেখ করেন, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।” 





Source link

🔴 LIVE